1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সম্রাট ও আরমান যেভাবে গ্রেফতার হলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ২৩৯ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে ওই এলাকায় একটি বাড়ি র‌্যাব ঘিরে রাখে। পরে সম্রাটকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। কুঞ্জুশ্রীপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সম্রাট। যে বাড়ি থেকে সম্রাটকে গ্রেফতার করা হয় সেই বাড়িটি ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনের ভগ্নীপতি মনির চৌধুরীর। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। মনির চৌধুরী সম্রাটের আত্মীয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল জানান, রাতে সম্রাটকে এক সহযোগীসহ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার-বিন-কাশেম জানান, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন র‌্যাবের হেফাজতে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026