1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশ ইতিহাস পরিষদের সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রী সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৪০ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান প্রজন্ম ক্রমেই ইতিহাস বিমুখ হয়ে শেকড়চ্যুত হয়ে পড়ছে, বাঙালির গৌরবজ্জ্বল অতীত তারা জানে না। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তাদের ধারণা অতি সামান্য। মাতৃভাষা চর্চার প্রতি এদের অনীহা। অথচ এ দেশের তরুণরাই ৫২’র ভাষা আন্দেলন, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১ এ সম্মুখ সমরের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে। এই অশনি সংকেত উত্তরণে সকল কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও মাতৃভাষা বাংলাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত ৪৭তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইতিহাস পরিষদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

মন্ত্রী বলেন, ইতিহাস সময়ের প্রতিবিম্ব। বর্তমানকে বুঝতে হলে অতীতকে জানতে হবে। একটি জাতির উত্থান, অগ্রগতি ও বিকাশকে ধারণ করে ইতিহাস। উর্বর পলল ভূমির এ ভূখ-ের প্রতিটি প্রান্তে ইতিহাসের উপাদান ছড়িয়ে রয়েছে। আঞ্চলিক ও স্থানীয় গৌরবগাঁথার বিস্মৃত অধ্যায়গুলো ইতিহাসের পাতায় তুলে আনতে হবে, এর মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের ভিত দৃঢ় হবে। আর ইতিহাসের সৌন্দর্য ও সৌকর্য সবার কাছে তুলে ধরতে মাতৃভাষায় ইতিহাসের চর্চা করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026