1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আ’লীগের জাতীয় কাউন্সিল ২০ ও ২১ ডিসেম্বর সহযোগী সংগঠনগুলোর তারিখও চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ এবং তার মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলের কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনের কর্র্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে এতে বলা হয়- আগামী ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় এই সম্মেলনগুলো শুরু হবে। এছাড়াও ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনুষ্ঠিতব্য সম্মেলনসমূহ সফল করার জন্য সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026