1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২১৬ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি; সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইব্রাহিম মিয়া রনি (২৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

জানা যায়, আনুমানিক গত তিন বছর পূর্বে ভিকটিম যখন মাদারীপুর জেলার সদর থানাধীন খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে অধ্যায়নরত ছিল তখন অভিযুক্ত ইব্রাহিম মিয়া রনির সাথে ভিকটিমেরর পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উক্ত ভিকটিমকে ফুসলিয়ে তার অজান্তে বিভিন্ন সময়ে অশ্লীল ছবি রনি তার নিজের মোবাইলে ধারণ করে এবং ভিকটিমের ছবি ও নাম ব্যবহার করে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খোলে এবং উক্ত ফেইসবুক আইডি থেকে মেসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন ধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ক্ষুব্ধ ভিকটিম ও তার পরিবার আইনগত সহায়তার জন্য র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন। এরপর র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৬ অক্টোবর) বিকালে মাদারীপুর জেলার সদর থানাধীন মহিষেরচর এলাকায় অভিযান পরিচালনা করে রনিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি উক্ত ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। রনির ব্যবহৃত মোবাইল জব্দ করা হয় এবং উক্ত জব্দকৃত মোবাইলে ভিকটিমের নাম ও ছবি সম্বলিত ভুয়া ফেইসবুক আইডি ও মেসেঞ্জার গ্রুপ এবং ইমুতে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026