1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার ২ আসামি নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২১২ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ও অস্ত্র মামলার দুই আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার পাহাড়ি এলাকায় এঘটনা ঘটে।

ওই দুই ব্যক্তি ব্যক্তি শীর্ষ মাদক কারবারি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া ওরফে বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহ ছেলে আজিম উল্লাহ (৪৬)

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনেস্টবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদে পুলিশের একটি দল বুধবার বিকেলে টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে কয়েকটি মামলার পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেফতার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-সার্কেল নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে টেকনাফ থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহাসহ একদল পুলিশ টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া পাহাড়ের পাদদেশে তাদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়।

তিনি জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার ব্যক্তিদের দলের লোকজন পুলিশের ওপর গুলি ছোড়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে নিহাদ আদনান তাইয়ানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

ওসি বলেন, এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও তার সহযোগী আজিম উল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, রাতে আহত চার পুলিশসহ গুলিবিদ্ধ দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। দুইজনের শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসক ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি সুটার গান, পাঁচটি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে পুুলিশ। নিহতদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। লাশ দুইটি ময়নাতদরে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026