1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দিন বদলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে উঠতে হবে — ইসমাত আরা সাদেক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ২২৮ বার দেখা হয়েছে

দিনবদলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫-তম ব্যাচের নবীন কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে নতুন প্রজন্মের কর্মকর্তাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের ২৮৬ জন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধাধরা দায়িত্বপালনের মাঝে নিজেদের সীমাবদ্ধ করে রাখলে চলবে না। অসীম নিষ্ঠা দিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে পারা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের জন্য অনন্য সুযোগ। দেশসেবার সুবর্ণ সুযোগের পূর্ণাঙ্গ ব্যবহারে সচেষ্ট হতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026