1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আজ আজারবাইজান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ২২৪ বার দেখা হয়েছে

জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ ও ২৬ অক্টোবর বাকুতে ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

জানা গেছে, ২১ ও ২২ অক্টোবর ন্যাম সদস্য ১২০টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বাকুতে শীর্ষ সম্মেলনের মাধ্যমে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে পরবর্তী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026