1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি উপস্থিত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে এই তলব করা হয়েছে। এটি গত ১০ দিনে প্রণয় ভার্মার দ্বিতীয়বারের মতো তলব। এর আগে, ১৪ ডিসেম্বরও ভার্মাকে তলব করা হয়েছিল। সেই সময়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে, যেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে ধরা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা আসন্ন নির্বাচনে বাধা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এসব কার্যক্রমের প্রতিবন্ধকতা তৈরি করতে এবং যেকোনো অপরাধমূলক তৎপরতা রোধে ভারতের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।

সেসময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের তৎপরতা, বিশেষ করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতের ভূখণ্ডে প্রবেশ রোধ ও দ্রুত প্রত্যর্পণের জন্য সহায়তা চাওয়া হয়েছিল। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে।

তলবকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, তার দেশের লক্ষ্য হলো বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এবং এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতা প্রদানে ভারতের প্রস্তুতি রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026