1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকে তলব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ২০৯ বার দেখা হয়েছে

ঋণ কেলেঙ্কারী, ভূয়া এলসি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুদকর প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামি ৬ নভেম্বর সকাল ১১টায় হাজির হতে বলা হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক নোটিশটি পাঠিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌্য জানিয়েছেন। নোটিশটি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারী, ভূয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

ঢাকা ব্যাংকের এমডিকে নির্ধারিত তারিখে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দপ্তরে উপস্থিত হওয়ার জন্য নোটিশে অনুরোধও জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026