1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

সাংবাদিক আমিনুল ইসলাম বেদু’র ৭৯তম জম্মদিন উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ২৬৩ বার দেখা হয়েছে

ঢাকা ঃ বর্নাঢ্য আয়োজনে আজ উদযাপিত হলো প্রবীণ সাংবাদিক, ষাটের দশকের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও প্রগতিশীল সাহিত্য পত্রিকা ‘সাম্প্রতিক’-এর সম্পাদক আমিনুল ইসলাম বেদুর ৭৯তম জম্মদিন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের ২১ গরিবে নেয়াজ এভিনিউ ৬ষ্ঠ তলায় বিশিষ্ট এই সাংবাদিকের জন্মদিন উপলক্ষে উত্তরা মিডিয়া ক্লাব, উত্তরা সাহিত্য পরিষদ ও উত্তরা সোসাইটি এর যৌথভাবে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের প্রতিথযশা সাহিত্যিক, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজনরা আমিনুল ইসলাম বেদু-কে শুভেচ্ছা জানাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্বের বীর সংগঠক কবি জাকারিয়া খান চৌধুরী, প্রধান সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবকণ্ঠ।

আমিনুল ইসলাম বেদু

দীর্ঘ ৩৬ বছর এ পি পি ও বাংলাদেশ সংবাদ সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বেদু। তিনি বেদু ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের লেখক এবং ‘দ্য নিউজম্যান’ নামে সাংবাদিকতার ওপর সহায়ক একটি গ্রন্থের জন্য বিশেষভাবে সমাদৃত।

১৯৩০ সালের আজকের এই দিনে চট্টগ্রাম জেলার ভিংরোল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আমিনুল ইসলাম বেদু বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী সভাপতি। একইসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাবেক নির্বাহী সভাপতি।

বঙ্গবন্ধু পরিষদের অন্যতম এই প্রতিষ্ঠাতা বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি রবীন্দ্র একাডেমির অন্যতম উদ্যোক্তা ও সহ-সভাপতি। উত্তরা সোসাইটি, উত্তরা সাহিত্য পরিষদ ও উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৯৯ সালে ‘সাকিয়াত’ সাপ্তাহিক কর্তৃক সাংবাদিকতার জন্য সম্মাননা লাভ করেন। চট্টগ্রাম সমিতিও তাকে গুণিজন সম্মাননায় ভূষিত করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026