1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ভুয়া খবর ছড়ালেই ধরা পড়বে সফটওয়্যারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ২০৭ বার দেখা হয়েছে

ভুয়া তথ্য ছড়িয়ে গুজব রটানোর বিষয়টি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কোন তথ্যটি সত্য আর কোনটি সত্য নয়, তা যাচাই করতে হিমশিম খেতে হয়। তবে এবার সহজেই সনাক্ত করা যাবে ভুয়া খবর। তথ্য যাচাইয়ের এই কাজটির দায়িত্ব নিতে চলেছে একটি সফটওয়্যার। খবর দ্য ইকোনমিস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া তথ্য সনাক্তকারী এই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ‘ডিমাস্কুয়োক’। লিথুনিয়ান এই শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় ‘স্বরূপ উন্মোচন করা’।
এতে আরও বলা হয়, গুগলের সঙ্গে মিলে সফটওয়্যারটি বানিয়েছে লিথুয়ানিয়ার কোম্পানি ডেলফি। আপাতত ইংরেজি, রুশ ও লিথুয়ানিয়ান—এই তিনটি ভাষার খবর যাচাই-বাছাই করে ভুয়া তথ্য সনাক্ত করবে সফটওয়্যারটি।

ভুয়া তথ্য সনাক্ত করার কাজ বিভিন্ন ধাপে করবে এই সফটওয়্যার। যেমন যে শব্দগুলো ব্যবহার করে ভুয়া তথ্য বেশি ছড়ানো হয়, প্রথমে সেই শব্দগুলো সনাক্ত করা হবে।

এরপর সেই শব্দগুলো যেসব খবরে পাওয়া যাবে। সেগুলো পড়ে দেখা হবে খবরগুলো ভুয়া না সত্যি। শুধু ভুয়া খবর সনাক্ত করাই শেষ নয়, কোন খবরগুলো মানুষকে সহজেই আবেগতাড়িত করতে পারে, সেগুলোও খুঁজে বের করে যাচাই করবে সফটওয়্যারটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026