1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০১৭
  • ২৩৩ বার দেখা হয়েছে

উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ৯ লাখ ৭২ হাজার ৪০০ জন যুবকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে এ পর্যন্ত ৮ লাখ ২০ হাজার যুবকে স্থানীয় চাহিদাভিত্তিক ৩৪টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব যুবদের মধ্য থেকে ৪ লাখ ৮২ হাজার যুব সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আজ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়িত সার্বিক কার্যক্রমের ওপর আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। সংসদ সদস্য ফাহিম রাজ্জাক, মো. মাহবুব আলী, নুরুল ইসলাম তালুকদার ও বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।

কর্মাশালায় উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ফলে গ্রামাঞ্চলের দরিদ্র বেকার যুবরা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে দেশের দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে তা ব্যাপক অবদান রাখছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ ছাড়াও মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026