1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

সারাদেশে নৌযান চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২২১ বার দেখা হয়েছে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলো সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সোমবার সকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া বিরূপ থাকায় শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026