1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

চট্টগ্রামে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ১৮১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে সাতজন মারা গেছে। মারাত্মক আহত অবস্থায় আরো ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে ব্রিকফিল্ড রোডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026