1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৩ সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

আফ্রিকার দেশ মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিতে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে এবং এসব সেনা মারা যায়। খবর পার্সটুডের
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এসব সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকরন গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

চলতি মাসের গোড়ার দিকে মালিতে ফ্রান্সের আরো এক সেনা নিহত হয়েছে। সেসময় ফরাসি ওই সেনার গাড়ির পাশে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার গাড়িটি উড়ে যায় এবং ওই সেনা নিহত হয়।

২০১২ সাল থেকে মালি সহিংসতার কবলে পড়েছে। ওই বছর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ‘তোয়ারেগ’ দেশের উত্তরাঞ্চলে দখল করে নেয়। সেখান থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও দায়েশ প্রতিবেশী দেশগুলোর ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার মুখে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে। সেখানে বহুসংখ্যক ফরাসি সেনা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026