1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০১৭
  • ২১৫ বার দেখা হয়েছে

আবু নাঈম রিপন, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের রবিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন, কোষাধ্যক্ষ আরিফুল হাসান প্রমুখ। উল্লেখ্য এবার ফলাফলে উপজেলায় এই প্রতিষ্ঠান সেরা হয়েছে। এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ১৮৪জনের মধ্যে পাশ করেছে ১৭৬ জন। বাকী ৮ জনের মধ্যে ৪জন পরীক্ষায় অংশ গ্রহণ করেনি অন্য ৪জন অকৃতকার্য হয়েছে। ৪৩জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় চমক সৃষ্টি করেছে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪১ জন বিদ্যালয়ের ও ২জন ভোকেশনাল শাখার রয়েছে। পাশের হার ৯৫.৬৫। বিদ্যালয় সূত্রে জানাযায়, এবাই প্রথম ৪৩ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় সেরা হয়েছে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026