1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গণভোটে ‘হ্যাঁ’ প্রদানে আগ্রহ দেখানোর আহ্বান উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই মাসে বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানের ফলে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে। তিনি বলেন, দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেওয়া চলবে না, অবৈধভাবে কারাগার তৈরি করা চলবে না। তিনি বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত একটি সমাজের স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, যেখানে সব জাতি ও জনগোষ্ঠীর মানুষ সমঅধিকার ভোগ করবে।

উপদেষ্টা আরও জানান, জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে এবং জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তারা ‘হ্যাঁ’ ভোটে আগ্রহী। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা ‘না’ ভোটে প্রচারণা করবে। তবে জনগণের অধিকারের পক্ষপাতী এবং ফ্যাসিবাদের বিরোধী ব্যক্তিরা ‘হ্যাঁ’ ভোটে অংশ নেবেন। তিনি জানান, জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026