1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

জলবায়ু পরিবর্তনে সমুদ্রে অক্সিজেন কমছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৮ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে রয়েছে-এমন কথা বহুবার বলা হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা এবার এক নতুন সংকটের কথা সামনে নিয়ে এসছেন। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এতে আগামীতে বেশ কিছু সামুদ্রিক মাছ বিলীন হয়ে যাবে।

পরিবেশবাদী গ্রুপ আইইউসিএন দীর্ঘ গবেষণার পর এ রিপোর্টটি প্রকাশ করেছে। এমন সময়ে রিপোর্টটি প্রকাশ করা হলো যখন স্পেনের মাদ্রিদে বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৫তম আসর চলছে। সমুদ্র নিয়ে এটা ইতিহাসের অন্যতম বড় গবেষণা।

আইইউসিএন এর গবেষণায় আরো দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু অক্সিজেনই নয়, সমুদ্রের পানিতে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের পরিমাণও কমে যাচ্ছে। এতে বলা হয়, সারাবিশ্বের সমুদ্রের ৭০০ জায়গায় তারা অক্সিজেনের ঘাটতি পেয়েছেন। ১৯৬০ সালের এক গবেষণায় সমুদ্রের ৪৫টি স্থানে অক্সিজেনের ঘাটতি ছিল। উপকূলের কাছে যারা চাষাবাদ করেন তারা ক্ষেতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করেন। এসব কীটনাশকের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের আধিক্য থাকায় সেগুলো গিয়ে পড়ছে সমুদ্রে। এসব মৌল সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছে বলে গবেষণায় বলা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন দ্রুত হবার কারণে অক্সিজেন ঘাটতিকে ত্বরান্বিত করছে।

আইইউসিএন এর গবেষণায় আরো বলা হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার সরাসরি প্রতিক্রিয়া পড়ছে সমুদ্রের পানিতে। সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানির তাপমাত্রাও বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, গরম পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। তবে পানিতে অক্সিজেন কম থাকলে যে সব মাছের ক্ষতি হয় এমন কিন্তু নয়। যেসব মাছ দ্রুত সাঁতরাতে পারে সেগুলোর জন্য অক্সিজেন একটি বড় সমস্যা। অপরদিকে সমুদ্রের এখন যে তাপমাত্রা তা জেলি ফিসের জন্য আদর্শ।

আইইউসিএন এর কর্মকর্তা মিন্না এপস বলেছেন, আমরা আগে থেকেই শুনে আসছি সমুদ্রে অক্সিজেন কমছে। কিন্তু পরিস্থিতি যে এতটা উদ্বেগজনক তা এবার বেরিয়ে আসলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026