1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

‘ফ্যামিলি কার্ড’ প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষায় নতুন মন্ত্রিসভা কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

 

রাজনীতি ডেস্ক

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা প্রদানের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের লক্ষ্যে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নতুন কমিটির নেতৃত্বে থাকবেন অর্থমন্ত্রী, যিনি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব, এবং উপদেষ্টা হিসেবে রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘সচিব’ পদে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত থাকবেন।

কমিটি প্রধানত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের জন্য উপযুক্ত ডিজাইন প্রণয়ন, সুবিধাভোগী পরিবারের নির্বাচনের পদ্ধতি নির্ধারণ এবং প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটি বিভাগের একটি করে উপজেলায় কার্যক্রম চালু করার দিকনির্দেশনা তৈরি করবে। এছাড়া, সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরি করার সুপারিশ থাকবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগে সুবিধাভোগীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে এবং নারী ও শিশু মন্ত্রণালয় কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজনমতো নতুন সদস্য কো-অপ্ট করার অধিকারও রাখবে।

এই উদ্যোগ সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করবে এবং প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য অর্থনৈতিক সহায়তা ও মৌলিক সুযোগ-সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সফল হলে এটি দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের লক্ষ্যিত সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সক্ষম হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026