1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রমজান মাসে মানবিক সহমর্মিতার গুরুত্বে গুরুত্বারোপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি জানান, এই মাসের শিক্ষার আলোকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নাগরিকদের নৈতিক দায়িত্ব।

এছাড়া, তিনি শুক্রবার চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর-এর উদ্যোগে আয়োজিত রমজান ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি ঘটবে।

ডা. শাহাদাত হোসেন নগরবাসীর প্রতি আহ্বান জানান, চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলায় সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. পি. বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।

ইফতার ও দোয়া মাহফিলে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর হৃদরোগ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026