1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার দেখা হয়েছে

 

রাজনীতি ডেস্ক

পাবনায় দীর্ঘ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলের কিছু নেতা ও কর্মী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি লাঠির সাহায্যে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিতরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন।

উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান।

পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ ছিল। ওই সময়কার পরিস্থিতিতে বিভিন্ন মামলার আশঙ্কায় অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ফলস্বরূপ, দীর্ঘ সময় জেলা কার্যালয় তালাবদ্ধ ও দলীয় কার্যক্রম বন্ধ ছিল।

স্থানীয় রাজনৈতিক মহলে এই পতাকা উত্তোলন কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে দলের পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বর্তমান প্রেক্ষাপটে, যেখানে দলের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ রয়েছে, এটিকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন। তবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026