1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালেই তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি অতিরিক্ত আইজি হিসেবে এপিবিএন-এ দায়িত্ব পালন করছিলেন এবং বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেয়। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি বাংলাদেশের বিভিন্ন ইউনিটে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশ সুপারের পদে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।

মো. আলী হোসেন ফকির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি সরকারি দায়িত্ব এবং প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে সফর করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক। তিনি ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026