1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়কের শৃঙ্খলা ফেরাতে উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক শুরু হয়। রাজধানীর সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যান চলাচল নির্বিঘ্ন করাই এই আলোচনার মূল লক্ষ্য।

বৈঠকে সরকারের নীতি-নির্ধারক পর্যায়ের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব সরাসরি অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে যুক্ত আছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদও এতে অংশ নেন।

রাজধানী ঢাকার সার্বিক গণপরিবহন নেটওয়ার্ক ঢেলে সাজানো, যাত্রীদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং বিদ্যমান পরিবহন ব্যবস্থার তীব্র অব্যবস্থাপনা কীভাবে স্থায়ীভাবে নিরসন করা যায়—তা নিয়ে বর্তমানে বিস্তারিত আলোচনা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026