1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৩৩২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায়ে লিগ্যাল এইডের সাফল্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে মোট ৩৩২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৮১৯ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে।

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আইনি সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারে এ সেবা সম্প্রসারিত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষতিপূরণের মধ্যে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩২৫ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার ৯০৩ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এর মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা আদায় করা হয়েছে। এতে প্রি-কেস ও পোস্ট-কেস পর্যায়ে অসচ্ছল বিচারপ্রার্থীরা উপকৃত হয়েছেন।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সরকারি খরচে লিগ্যাল এইডের মাধ্যমে মোট ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন। এই সহায়তা দেশের ৬৪টি জেলার লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে প্রদান করা হয়।

সংস্থার কার্যক্রম ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে পরিচালিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে লিগ্যাল এইড দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা নিশ্চিত করছে।

প্রতিবেদনে লিগ্যাল এইডের সেবার প্রসার, ক্ষতিপূরণ আদায় এবং উপকারভোগী সংখ্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যা দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি অধিকার সুরক্ষায় সংস্থার ভূমিকার গুরুত্বকে প্রতিফলিত করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026