1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

চিরিরবন্দরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ২৬৪ বার দেখা হয়েছে

মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ৮ মে সোমবার সন্ধা ৭টায় ঘুঘুরাতলী বাসষ্ট্যান্ডের রানীরবন্দর রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গনি (৪৫), সাবেক যুগ্ম সম্পাদক আরফিন শাহ (৪২), আব্দুলপুর ইউপি সদস্য নুরুল আমিন শাহ (৪৪), যুবলীগ কর্মী নূরে আলম বকুল (৩৮) ও পিযুষ চন্দ্র রায় (৩০)।

জানা গেছে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গনির বাড়ীতে কতিপয় সন্ত্রাসী গত ২ মে রাত সাড়ে ৮টায় হামলা চালিয়ে স্ত্রী লাকিয়ারাকে আহত করে গলার স্বর্নের চেইন ছিনতাই করে চলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় গত ৪ মে সোলায়মান বাদী হয়ে যুবলীগের কর্মীসহ ৯ জন ও অজ্ঞাতনামা ৫ হতে ৬ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করে। অহেতুক হয়রানি মুলক মামলা দায়েরের প্রতিবাদে গত ৮ মে যুগলীগের কর্মীসহ বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এরই জের ধরে গত সোমবার রাতে ঘুঘুরাতলী বাসষ্ট্যান্ডের রানীরবন্দর সড়কে দু’পক্ষের কথা কাটাকাটির শুরু হলে পাল্টাপাল্টি হামলা ও মারামারি শুরু হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দু’পক্ষের কেউ অভিযোগ দাখিল করেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026