1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

কানাডার অটোয়ায় ১৭ মার্চকে বঙ্গবন্ধু দিবস ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৯ বার দেখা হয়েছে

কানাডার রাজধানী অটোয়ায় ২০২০ সালের ১৭ মার্চকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালির (বিএসিএওভি) আবেদনের পরিপ্রক্ষিতে অটোয়ার মেয়র জিম ওয়াটসন আনুষ্ঠানিকভাবে দিনটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস হিসেবে ঘোষণা করেছেন।

বিএসিএওভির সভাপতি শাহ বাহাউদ্দিন শিশির সমকালকে এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন এবং অটোয়ার মেয়র জিম ওয়াটসনের কাছ থেকে ঘোষণাপত্রের দুটি অনুলিপি গ্রহণ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ অটোয়া সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ঘোষণাপত্র বিএসিএওভির পক্ষ থেকে বঙ্গবন্ধু জাদুঘরে পাঠানো হবে।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএসিএওভির পক্ষ থেকে ২০২০ সালের ২৮ মার্চ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026