1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জাহের আলভী স্ত্রীর মৃত্যুকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুললেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি দীর্ঘ স্ট্যাটাসে এসব দাবি করেন। পোস্টটিকে আলভী নিজে ‘শেষ পোস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। এতে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত জীবন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তুলেছেন।

আলভীর দাবি, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কেবল তার স্ত্রী ইকরার ফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। তিনি উল্লেখ করেন, ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাতে ইকরার কয়েকজন বন্ধু তার বাসায় অবস্থান করেছিলেন। আলভীর বক্তব্য অনুযায়ী, ওই সময় তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছিলেন। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই সরানো বা নষ্ট না হয়।

অভিনেতা আরও দাবি করেন, মৃত্যুর এক দিন আগে ইকরা তার সহকারীকে ঘুমের ওষুধ আনতে দিয়েছেন। আলভীর মতে, এই বিষয়গুলোও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং এটি তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।

স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও আলভী শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ইকরার মোবাইল ফোন পুলিশকে ফরেনসিক পরীক্ষার জন্য হস্তান্তর করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে, কে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে এবং কোনো কথোপকথন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কি না। আলভী বিশ্বাস করেন, মৃত্যুর সময় মদ্যপান বা মাদক সেবনের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে প্রতিফলিত হবে। তিনি অভিযোগ করেন, ময়নাতদন্ত করার আগে একটি মহল এতে বাধা দেওয়ারও চেষ্টা করেছে।

নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের প্রতিক্রিয়ায় আলভী স্ত্রীর অতীত সম্পর্কেও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়ে অন্যত্র ইকরার বিয়ে দেয়। আলভীর ভাষ্য, সেই সময় বর্তমান স্বামী থাকলেও ইকরা ওই বিয়েতে সম্মতি দেন এবং বাসর সম্পন্ন করেন। পরে ভুল বুঝতে পেরে ইকরা তার কাছে ফিরে আসলে তিনি তাকে ক্ষমা করে মেনে নেন।

আলভী নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, ওপরে মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণ মনোভাব এবং সহকর্মীদের বিশ্বাসঘাতকতার কারণে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের কাছে সুষ্ঠু তদন্ত ও সব প্রমাণ যাচাই করার আহ্বান জানান।

স্ট্যাটাসের শেষ অংশে আলভী সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিজের একমাত্র সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঠিক তদন্তের প্রয়োজনীয়তা পুনরায় উল্লেখ করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026