1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাণিজ্য মেলা শুরু বুধবার, প্রবেশ মূল্য ৪০ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিএফ) আগামীকাল ১ জানুয়ারি (বুধবার) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপি এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে। এ বছর প্রবেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।

বরাবরের মত এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইবিপি) যৌথভাবে মেলার আয়োজন করেছে।

ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। দেশীয় ও বিদেশি দর্শনার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বলে তিনি জানান।

ইপিবি সূত্র জানায়, মেলায় থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ। থাকছে রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরো থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার সামগ্রী।

মেলায় সবমিলিয়ে ৪৫০টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও খাবারের দোকান। গত বছর মেলায় প্রবেশের মূল্য ৩০ টাকা থাকলেও এবছর নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। অবশ্য অপ্রাপ্তবয়স্কদের জন্য তা ২০ টাকা। এবারও অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026