1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

মনোনয়নপত্র জমা শেষ এবার প্রস্তুতি ভোটযুদ্ধের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৩ বার দেখা হয়েছে

ঢাকার দুই সিটির মেয়র পদে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী হচ্ছেন দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে বর্তমান মেয়র আতিকুল ইসলাম। বিএনপির দুই প্রার্থী দক্ষিণে ইশরাক হোসেন এবং উত্তরে গতবারের প্রার্থী তাবিথ আউয়াল। জাতীয় পার্টি দক্ষিণের জন্য ঘোষণা করেছে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এবং উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নাম।

আওয়ামী লীগ দুই মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদের জন্য দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। বিএনপি কাউন্সিলর পদের জন্য আজ মঙ্গলবার তালিকা দেবে বলে জানিয়েছে। জাতীয় পার্টি কাউন্সিলরের তালিকা প্রকাশ করেছে গতকাল। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তফসিল অনুযায়ী আজ বিকাল ৫টার মধ্যে প্রার্থীদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী বৃহস্পতিবার বাছাই এবং ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে।

দলীয়ভাবে প্রার্থিতা বাছাই প্রক্রিয়ার মধ্যেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে ব্যক্তিগত পর্যায়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন। এ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরমধ্যে আতিকুল ইসলামকে নির্বাচন করতে পদত্যাগ করেছেন এবং আজকের মধ্যে বনানীতে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের প্রত্যয়নসহ তাকে মনোনয়নপত্র জমা দিতে হবে। তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সাবেক এই সভাপতি আতিক এর আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন।

ব্যারিস্টার ফজলে নূর তাপস এবারই প্রথম মেয়র পদে নৌকার কান্ডারি হিসেবে ভোটের মাঠে হাজির হচ্ছেন। বর্তমান মেয়র সাঈদ খোকন এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। সাঈদ খোকনের বদলে দলীয় মনোনয়ন পাওয়া ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিন মেয়াদ ধরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসা তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেরও নেতৃত্বে আছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস গত নভেম্বরে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মেয়র পদে নির্বাচনের জন্য তাপস ইতোমধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

এবার ঢাকা দক্ষিণে নতুন প্রার্থী বাছাই করেছে বিএনপি। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে এবার মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। গত নির্বাচনে এই সিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন করে পরাজিত হন। উত্তর সিটিতে মেয়র পদের জন্য এবার বিএনপির পুরোনো প্রার্থী তাবিথ এম আউয়ালের ওপর আস্থা রেখেছে। গত নির্বাচনে তিনি আনিসুল হকের কাছে পরাজিত হন।

আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে তফসিল দেওয়া হলে সেবার তাবিথকেই প্রার্থী হিসেবে বাছাই করা হয়। আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে এ বছর ফেব্রুয়ারি মাসে আদালতের বাধা কেটে যাওয়ায় আবারও নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে বিএনপি নির্বাচন বর্জন করে। ফলে অনেকটা একতরফাভাবে বর্তমান মেয়র আতিকুল ইসলাম নির্বাচিত হন।

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও মেয়র পদে নির্বাচনের জন্য দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তরের জন্য মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম। তিনি কিছুদিন আগেই জাতীয় পার্টিতে যোগদান করেন। গতবার জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পান সংগীতশিল্পী সাফিন আহমেদ।

অপরদিকে দক্ষিণের জন্য জাতীয় পার্টি এবার দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে বাছাই করেছে। তিনি দলের পক্ষ হয়ে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগের বারের নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026