1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ২৩৯ বার দেখা হয়েছে

আতিকুলকে শোকজ করার নির্দেশ
আতিকুল ইসলাম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনায় ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।
তাবিথ তার অভিযোগপত্রে বলেন, শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরোশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তরের গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে। এসময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ও ভোটারদের কাছে যাওয়ার জন্য কর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। যা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬’র স্পষ্ট লঙ্ঘন ও গর্হিত অপরাধ।

কমিশনার রফিকুল ইসলাম বলেন, প্রথমত হইতেছে যে, নির্বাচনী আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে প্রার্থী হইয়া, এখন পর্যন্ত প্রার্থী কেউ হয়নি। প্রার্থী হবে যেদিন প্রতীক বরাদ্দ হবে। সেদিন থেকে আমরা প্রার্থী ওপর প্রযোজ্য করতে পারবো। রিটার্নিং কর্মকর্তাকে বলবো, যেই হোক না কেন, আইন লঙ্ঘন করলে যেন ব্যবস্থা নেয়। আইনে যা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026