1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

সাতক্ষীরা এমপি পেট্রোল পাম্প পরিদর্শন করে কৃত্রিম তেল সংকটের বিষয়ে মনিটরিং

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

সাতক্ষীরা-সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরবরাহ নিশ্চিতকরণের জন্য সোমবার (২৩ মার্চ) সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ও লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

পরিদর্শনকালে মুহাদ্দিস আব্দুল খালেক পাম্পগুলোর তেলের ক্রয়-বিক্রয় হিসাব যাচাই করেন এবং তেল নিতে আসা সাধারণ জনগণের অভিযোগ ও চাহিদা শোনেন। তিনি পাম্পগুলোর পরিচালকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির হোসেন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।

লস্কার ফিলিং স্টেশনের প্রোপ্রাইটর মো: শুকুর আলী সরদার জানান, তার পাম্পে নিয়মিত তেল সরবরাহ অব্যাহত আছে। তবে কিছু ব্যক্তি একাধিকবার তেল কিনে বাড়িতে বা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করছেন, যা কৃত্রিম সংকটের সৃষ্টি করছে। তিনি জানান, অনেক মোটরসাইকেল চালক দিনে ৫-৭ বার তেল সংগ্রহ করছেন এবং আংশিক ভর্তি ট্যাংক নিয়েই বারবার আসছেন, ফলে প্রকৃত চাহিদাসম্পন্ন গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের ঘাটতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ডিপো থেকে পাম্প পর্যন্ত তেল পরিবহনের সময় ট্যাংকার লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা না নিশ্চিত হলে ব্যবসা স্থগিত করা ছাড়া বিকল্প নেই।

স্থানীয় সূত্র জানায়, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তাহীনতার কারণে জেলার সব পেট্রোল পাম্পে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। কোম্পানি থেকে প্রাপ্ত দৈনিক তেল যথেষ্ট নয়, যার কারণে ক্রেতারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে কর্মরতরা শারীরিক ও মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে মুহাদ্দিস আব্দুল খালেক স্থানীয় প্রশাসন এবং পাম্প পরিচালকদের সঙ্গে সমন্বয় বাড়াতে ও তেল সরবরাহ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026