1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজা চার্লস রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানালেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাধীনতা দিবসের প্রীতি ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

রাজার পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি এবং আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দুই দেশের মধ্যকার চিরস্থায়ী অংশীদারিত্বকে স্মরণ করতে পেরে আমি কৃতজ্ঞ। এটি কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন, যারা ব্রিটেনের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তারা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করছে।

রাজার ভাষ্য অনুযায়ী, কমনওয়েলথ পরিবার বিশ্বব্যাপী বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈচিত্র্যময় এই সম্প্রদায় ও এর তরুণ প্রজন্ম আশা এবং অগ্রগতির অনুপ্রেরণা জোগাচ্ছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দুই দেশের একত্রিত হওয়ার সুযোগের জন্য আগ্রহ প্রকাশ করেন। এতে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

রাজার বক্তব্যে বাংলাদেশের জলবায়ু কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতার প্রশংসা করা হয়েছে। তিনি বলেছেন, “বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের কারণে আমরা একসঙ্গে পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছি।”

চিঠির সমাপ্তিতে রাজা চার্লস ও তার স্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং বাংলাদেশের সকল নাগরিকের জন্য শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বছর কামনা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026