1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

বাবুগঞ্জে এসিল্যান্ড কামরুন্নাহার তামান্নার পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

বরিশাল — জেলা প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৪ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে নতুন পদে যোগদানের নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামরুন্নাহার তামান্নাকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থল বাবুগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

পদোন্নতির ফলে তিনি জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছেন। এর ফলে তিনি সংশ্লিষ্ট গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন।

কামরুন্নাহার তামান্না ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৪ জুলাই বাবুগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সেবায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তার দায়িত্বকালে ভূমি উন্নয়ন কার্যক্রম, নামজারি, খাজনা আদায় ও খারিজ সংক্রান্ত সেবা প্রদানের প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। ভূমি সেবা জনগণের নাগালের মধ্যে আনতে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়।

এ ছাড়া তিনি মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় বেদখল জমি উদ্ধার কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশদূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে তদারকি কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের কার্যক্রমও পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই পদোন্নতি প্রশাসনিক কাঠামোয় দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে সরকারি কার্যক্রম বাস্তবায়নে আরও বিস্তৃত পরিসরে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026