1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ২৬৩ বার দেখা হয়েছে

সিরিয়ার ধ্বংসযজ্ঞের ছবি দিয়ে তাতে বাংলাদেশের নাম ব্যবহার করার মাধ্যমে ফেসবুক পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চার দিনের মাথায় নিঃশর্ত ক্ষমা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চায় মানবাধিকার প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ১০ জানুয়ারি নিজেদের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে সকলকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য হওয়ার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। সেই পোস্টে তারা যে ছবি ব্যবহার করেছিল তা মূলত সিরিয়ার। ছবিটিতে একটি ধ্বসে পড়া বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই শিশুকে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশসহ বিশ্বজুড়ে অনেক সাধারণ মানুষ ভুল সময় ভুল স্থানে থাকার কারণে আক্রমণ, ভায়োলেন্স ও মৃত্যুর মুখে পড়ছে। যুদ্ধ ও সংঘর্ষের সময় আক্রান্তদের কথা প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি আমরা। না বলা গল্পগুলো জানাতে লাখো মানুষের এই আন্দোলনে আপনিও যোগ দিন।’

পোস্টটি দেওয়ার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। বিভ্রান্তিকর এই ছবি ছড়িয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে অভিযোগ করে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশিরা। বিতর্ক সৃষ্টি হওয়ায় নিজেদের অফিসিয়াল পেজে থেকে তা সরিয়ে ফেললেও তা বিশ্বজুড়ে শেয়ার হতে থাকে।

আরও পড়ুন: সারা বিশ্বে ছড়িয়ে পড়বে দাবানলের ধোঁয়া: নাসা

এ ব্যাপারে মঙ্গলবার নিজস্ব অফিসিয়াল পেজ থেকে আরেক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চায় মানবাধিকার সংগঠনটি। পোস্টে বলা হয়, ‘আক্রমণ, ভায়োলেন্স ও মৃত্যুর ঘটনার সঙ্গে ভুলক্রমে বাংলাদেশের নাম জড়ানোর কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্ষমা চাইছে।

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আমরা আমাদের দোষ স্বীকার করে নিচ্ছি এবং বাংলাদেশের মানুষ ও যারা এতে কষ্ট পেয়েছেন তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। ফেসবুক পোস্টটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয় সেদিকে খেয়াল রাখবে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্ষমা চেয়ে আরও বলে, আমরা স্বীকার করছি বাংলাদেশে কোনো যুদ্ধ, সংঘাত চলছে না। বরং মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026