1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

চরমোনাই মাদ্রাসায় তিন দিনব্যাপী ফাল্গুন মাহফিলের সমাপ্তি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

লাখো মুসল্লির ‘আমিন’ ধ্বনিতে আখেরি মুনাজাতের মাধ্যমে চরমোনাই মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফাল্গুন মাহফিল শেষ হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) শুরু হওয়া এই মাহফিল ৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

মাহফিল উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাপনী বয়ানে তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানিতে লিপ্ত হচ্ছে। একজনকে কবরের জীবন ও মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে সচেতন হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আল্লাহভীতি যার অন্তরে নেই, সে ব্যক্তি আলেম, মুফতি বা পীর হলেও তার কোনো মূল্য নেই।

চরমোনাই পীর আরও বলেন, মানুষকে আমিত্ব ও তাকাব্বুর পরিত্যাগ করে নিজেকে ছোট মনে করতে হবে, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তিনি সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করার পাশাপাশি গিবত থেকে বাঁচা, পরিবারে দ্বীনি শিক্ষা ও পর্দা নিশ্চিত করা, নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকা এবং আল্লাহওয়ালাদের কিতাব অধ্যয়ন, সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে অংশগ্রহণ এবং সহিহভাবে কোরআন তিলাওয়াতের গুরুত্বারোপ করেন।

সমাপনী আখেরি মুনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অবসান এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এছাড়া গত অগ্রহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত চরমোনাইয়ের মুরিদদের মধ্যে মৃত্যুবরণকারী প্রায় দেড় হাজার ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। এ সময়ে মাহফিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই মুসল্লির মৃত্যু হয়। নিহতরা হলেন, নরসিংদীর মাধবদীর কাটালিয়া এলাকার এমদাদুল হাসান (৮৬) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মো. তালহা (২২)। জানাজা শেষে তাদের মরদেহ হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দুই সহস্রাধিক মুসল্লিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া মাহফিলে দুই অমুসলিম চরমোনাই পীরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাহফিলের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে চরমোনাই পীর ধন্যবাদ জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026