1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দিনাজপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে একজন নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী শুক্রবার (৩ এপ্রিল) সকালে এই ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা, দুই সন্তানের মা এবং পেশায় গরুর খামারি। অভিযুক্ত কর্মকর্তা ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কর্মকর্তা ভুক্তভোগীকে ফোন করে তার নিজ কার্যালয়ে ডেকে নেন এবং সেখানে কক্ষের দরজা বন্ধ করে ধর্ষণ করেন।

ভুক্তভোগী ওই দিনই রাত ৮টার দিকে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।

হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত কর্মকর্তাকে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026