1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সেক্রেটারী মন্টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ২২৮ বার দেখা হয়েছে

ঢাকা ঃ দেশের বাংলাদেশ পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ বাংলাদেশ মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি। শনিবার সকালে রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের আংশিক এ কমিটি নির্বাচিত হয়। পরবর্তীতে বাকি পদ গুলোতে আলোচনা সাপেক্ষ্যে পুরণ করা হবে।

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হোন জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মো: কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে। এজন্য আগামীতে বাংলাদেশের সবগুলো অনলাইন গণমাধ্যম যাতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে একটি ছাতার নিচে একত্রিত হয়, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে আমি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে সরকারের যেকোন ধরণের সহযোগিতা নিয়ে হলেও সংগঠনটিকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতাও চান তিনি। এসময় পরবর্তীতে এই কমিটি বর্ধিত করে আরও বেশি সংখ্যক সদস্যকে কমিটিতে যুক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া,একেএম শরিফুল ইসলাম খান,সৌমিত্র দেব,রাশিদুল হাসান বুলবুল, মীর আব্দুল আলিম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, খালেদ সাইফুল্লাহ, কামরুল হাসান শান্ত, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

দ্বি- বার্ষিক এ সাধারণ সভায় এসোসিয়েশনের ‘অপ্রতিরোধ্য’ নামে একটি স্যুভেনীরের মোড়ক উন্মোচন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026