1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

মুজিববর্ষে থাকছে ৩ হাজার হেল্পডেস্ক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ১৪৭ বার দেখা হয়েছে

মুজিববর্ষে সারাদেশে প্রায় ৩ হাজার হেল্পডেস্ক থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭শ’ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।’
রবিবার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত বছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026