1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেও শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত: ২ দিনে বাতিল ৯টি আন্তর্জাতিক ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। গত বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত কারিগরি ও আনুষঙ্গিক কারণে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবার বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার (বহির্গমন) ফ্লাইট রয়েছে। এছাড়া বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলার একটি অ্যারাইভাল (আগমন) ও একটি ডিপার্চার এবং এয়ার আরাবিয়ার শারজাহ রুটের দু’টি অ্যারাইভাল ও দু’টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। ওমানভিত্তিক সালাম এয়ারের মাস্কাট রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও এই তালিকায় রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, উল্লেখিত দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হয়েছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে পরবর্তী যুদ্ধবিরতি সময় পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও আকাশপথের নিরাপত্তা ঝুঁকি এবং এয়ারলাইনসগুলোর অপারেশনাল জটিলতার কারণে ফ্লাইট শিডিউল এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটে যাত্রী চাহিদা এবং বিমান চলাচলের রুট পরিবর্তনের প্রভাবে এই অচলাবস্থা তৈরি হয়েছে। দফায় দফায় ফ্লাইট বাতিলের ফলে মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং নিয়মিত ভ্রমণকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর জেনে দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন অথবা পুনরায় টিকিট রি-ইস্যু করতে বাড়তি বিড়ম্বনায় পড়ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এয়ারলাইনসগুলো তাদের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করতে কাজ করছে, তবে পূর্ণাঙ্গ সিডিউল পুনরুদ্ধারে আরও কিছু সময় লাগতে পারে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সিভিল এভিয়েশন অথরিটি এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে। ফ্লাইট বাতিলের ফলে সৃষ্ট যাত্রী জট নিরসনে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026