1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে অভিযানে ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ড্রোন, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)। গত মঙ্গলবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে ডিবি রমনা বিভাগের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

অভিযান ও উদ্ধারকৃত সরঞ্জাম গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাড়িতে প্রথম অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইমরান চৌধুরীকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, একটি ড্রোন ও ড্রোন পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

নাশকতার পরিকল্পনা ও গোয়েন্দা পর্যবেক্ষণ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। উদ্ধারকৃত মেটাল ডিটেক্টর ও ড্রোন ব্যবহার করে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু বা স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি চালানোর পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র ও আধুনিক প্রযুক্তি সংগ্রহ করে আসছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026