1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০১৭
  • ২৪৪ বার দেখা হয়েছে

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে তথ্য মন্ত্রণালয়।
আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আখতারুজ্জামান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম ও মোঃ মমিনুল ইসলাম এবং অফিস সহায়ক মোঃ রেজাউল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। ক্রেস্ট, সনদসহ প্রথম দু’জন যথাক্রমে ১০,০০০ ও ৯,৫০০ টাকার প্রাইজবন্ড এবং শেষ দু’জন ৯,০০০ টাকার প্রাইজবন্ড লাভ করেন।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তথ্যসচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জানুয়ারি ২০১৫ হতে জুন ২০১৬ মেয়াদে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কর্মমূল্যায়ন, সততা ও ভালো কাজের জন্য এ প্রণোদনা পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। পুরস্কারের মনোনয়নে গঠিত কমিটি এখন থেকে প্রতি বছর এ পুরস্কারের জন্য কর্মকর্তা-কর্মচারী বাছাই করবে।’
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকসানা মালেকসহ সকল কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026