1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

‘অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ লোক দাবানলে ক্ষতিগ্রস্ত’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ২০৭ বার দেখা হয়েছে

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটে অন্তত এক কোটি ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে প্রকাশ করা হয়েছে যে, পাঁচ মাসের ওই দাবানলে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীর্ষস্থানীয় সমাজ গবেষক নিকোলাস বিডল বলেন, ‘প্রায় প্রত্যেক অস্ট্রেলিয়ান দাবানলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেকেই বছরের পর বছর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বেঁচে থাকবে।’

তিন হাজার লোকের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় তারা তাদের ঘরবাড়ি হারিয়েছে বা তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুবা তাদের পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত খরা ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবই এই দাবানলের কারণ ঘটাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026