1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

নদীভাঙন কবলিত মানুষের পাশে এমপি এস এ কবির জিন্নাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট মোঃ আবুল কালাম আজাদ(সেন্টু)

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের মান্ডাখোলা, বড়রিয়া, বাল্লা ও মালুচি এলাকাজুড়ে প্রায় ৬ কিলোমিটার নদীভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
বর্ষা মৌসুম শুরু হতেই পদ্মা যমুনা নদীর তীব্র ভাঙনে বহু পরিবারের ঘরবাড়ি, আবাদি জমি ও বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে
নদীর পাড়ের বসতি মানুষগুলো ভাঙ্গনের আতঙ্কে দিন কাটাচ্ছে
আজ শুক্রবার (৮ মে ২০২৬) ঘিওর-দৌলতপুর-শিবালয় (মানিকগঞ্জ-১) আসনের সম্মানিত সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি নদীপাড়ের মানুষের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, নদীভাঙন রোধে দ্রুত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং জাতীয় সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, “নদীপাড়ের মানুষকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় অনুদান ও সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এ সময় শিবালয় উপজেলা নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নদীভাঙন কবলিত মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026