1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’র ট্রেলার প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

দেশের বিনোদন অঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাত্রা। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ‘মাইক্রো ড্রামা’ বা ক্ষুদ্র দৈর্ঘ্যরে ধারাবাহিক নাটক। ‘সিলভার সাদিয়া’ শীর্ষক এই সিরিজটির ট্রেলার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। দর্শকদের পরিবর্তিত রুচি ও স্বল্প সময়ে কনটেন্ট দেখার অভ্যাসের কথা বিবেচনা করে এই নতুন ঘরানার কাজ শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

অ্যাডকম লিমিটেডের ৩৬০ ডিগ্রি ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন প্রজেক্ট হিসেবে নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। ১৫টি পর্ব নিয়ে সাজানো এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য রাখা হয়েছে মাত্র তিন মিনিট। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের লক্ষ্য করেই এই সংক্ষিপ্ত পরিসরে গল্প বলার প্রয়াস চালানো হয়েছে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তার সাথে আরও রয়েছেন অভিনেতা অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। এছাড়া বিশেষ চমক হিসেবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই।

‘সিলভার সাদিয়া’র গল্প আবর্তিত হয়েছে একজন মাদ্রাসা পড়ুয়া তরুণীকে কেন্দ্র করে। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এই তরুণীর ভেতরে গেমিংয়ের প্রতি গভীর আসক্তি ও প্রতিভা সুপ্ত থাকে। তার মা বিষয়টি জানতেন এবং মেয়ের এই শখের প্রতি তার নীরব সমর্থন ছিল। মায়ের অনুপ্রেরণায় তরুণীটি ইউটিউবে গেম লাইভস্ট্রিমিং শুরু করে এবং অল্প সময়ে একটি নিজস্ব দর্শকগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। তবে সমস্যার সূত্রপাত হয় যখন বিষয়টি তার রক্ষণশীল বাবার সামনে প্রকাশ পায়। পারিবারিক মূল্যবোধ, স্বপ্নপূরণের লড়াই এবং সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়েছে সিরিজের কাহিনী।

নির্মাণ সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দীর্ঘ নাটকের পাশাপাশি সংক্ষিপ্ত দৈর্ঘ্যের কনটেন্টের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা যাতায়াতের সময় বা কাজের ফাঁকে বিনোদন খুঁজে নিতে চান, তাদের জন্য এই ‘মাইক্রো ড্রামা’ বেশ কার্যকর ভূমিকা রাখবে। নির্মাতা মিরাজ হোসেন বলেন, দর্শকদের সময়ের সীমাবদ্ধতা এবং স্মার্টফোনে কনটেন্ট দেখার প্রবণতাকে মাথায় রেখেই তিন মিনিটের এই ফরমেটটি বেছে নেওয়া হয়েছে। এটি দেশের ওটিটি ও ডিজিটাল মাধ্যমে নতুন এক ট্রেন্ড তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাদিয়া আয়মান তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এটি তার ক্যারিয়ারের জন্য একটি ভিন্নধর্মী কাজ। ক্ষুদ্র পরিসরে একটি সম্পূর্ণ গল্প ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে প্রযুক্তির এই যুগে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সিরিজটির প্রযোজক হিসেবে রয়েছেন নাজিম ফারহান চৌধুরী। এছাড়া সহ-প্রযোজক ও ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন পুলক অনিল। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘সিলভার সাদিয়া’র মাধ্যমে বাংলাদেশে মাইক্রো ড্রামা ঘরানার যে যাত্রা শুরু হলো, তা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং দেশের ডিজিটাল কমার্শিয়াল ও বিনোদনমূলক কাজে নতুন দিগন্ত উন্মোচন করবে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শীঘ্রই একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে সিরিজের সবগুলো পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026