1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

খানসামায় শিশু অধিকার অধিবেশন-২০১৭ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ২৫৫ বার দেখা হয়েছে

মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ উদীয়মান শিশু নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় “শিশু অধিকার অধিবেশন -২০১৭” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপি খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুম কক্ষে অনুষ্ঠিত অধিবেশনের স্পিকার মোঃ রকিবুল ইসলাম রকির সভাপতিত্বে অধিবেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিটের ম্যানেজার আঃ মান্নান, এসইউপিকের মোজাফ্ফর হোসেন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, ভাবকি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, এসআই জিয়াউল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অধিবেশনের সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এসইউপিকের সহযোগিতায় সাংবাদিক, ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষক, প্ল্যান ও এসইউপিকের বিভিন্ন অধিবেশনে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যগণ স্পিকার রকিবুল ইসলাম রকির নিকট তথ্য ও প্রযুক্তির অব্যবহার রোধে আইনের যথাযথ প্রয়োগ, পর্ণ সাইট বন্ধ করণ, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, বিদ্যালয় সমূহে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করণ এবং এসএমসি কমিটির সক্রিয় ভূমিকা পালনের বিষয় তুলে ধরেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026