1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

করোনাভাইরাসে ইরানে ৫০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ২০৫ বার দেখা হয়েছে

ইরানের কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫০ জনের মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন।

কোমের এক কর্মকর্তা বলেছেন, গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ইরান সরকারিভাবে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথা জানায়। শহরে আড়াই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইন (একাকি নির্জন স্থানে) করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026