1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রাজশাহীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৩ বার দেখা হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই প্রাইভেটকারে ছিলেন বলে জানা গেছে।

দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

একই সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে ইতিমধ্যেই এক নারী ও এক শিশুর লাশ এসেছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, হাসপাতালের লাশের খবর তাদের জানা নেই। তবে তাদের কাছে তিনজনের লাশ আছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি।

তবে প্রাইভেটকারের যাত্রীরা সবাই রাজশাহী শহর থেকে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিলেন বলে জানান ওসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026