1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক

আগামী ১৩ জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের আসন্ন উত্তরণের প্রাক্কালে অর্থনৈতিক সক্ষমতা জোরদার এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঝুঁকি মোকাবিলা, সক্ষমতার দ্বার উন্মোচন’।

এই সম্মেলনে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, বহুজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা এবং বেসরকারি খাতের অংশীজনসহ প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে মূলত বাণিজ্য ও বিনিয়োগ নীতি সংস্কার, অর্থায়ন ও বৈশ্বিক মূলধন সংগ্রহ, আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এছাড়া বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও গোলটেবিল বৈঠক ও বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বর মাসে এলডিসি তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণ ঘটতে যাচ্ছে। এই উত্তরণ-পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা হ্রাসসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে দেশ। এমন প্রেক্ষাপটে এই বিনিয়োগ সম্মেলনটি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং নতুন বাজার অনুসন্ধানে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীজনদের কাছে বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নীতি-নির্ধারকেরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026