1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ইতালিতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৯ জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ২১৮ বার দেখা হয়েছে

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭-তে দাঁড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০০।

চীনের পর যেসব দেশে করোনাভাইরাস ছড়িয়েছে তার মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে বিবিসির খবরে বলা হয়। তবে যতক্ষণ না চিকিৎসকেরা এসব মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারছেন, ততক্ষণ মৃত্যুর এ সংখ্যাটি সরকারিভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে তিন হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস বলেন, এই ভাইরাসের ছড়িয়ে পড়া খুবই উদ্বেগজনক। একই সঙ্গে তিনি বলেছেন, এই ভাইরাসকে ঠেকানোর বিষয়টিকে সব দেশের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানায়, মৃত ব্যক্তিদের গড় বয়স ৮১ বছর। তাঁদের শারীরিক সমস্যা ছিল। এক হিসাবে দেখা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে ৭২ শতাংশই পুরুষ।

সরকারি তথ্য বলছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ দশমিক ২৫ শতাংশের মৃত্যু হয়েছে। দেশটির সরকার চলতি সপ্তাহে ১০ দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। এমনকি কারও মৃত্যু হলে সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বেশি লোক জড়ো হওয়ার অনুমোদনও দেওয়া হচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026