1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

করোনাভাইরাস: লন্ডনের পর সিঙ্গাপুরে ফেসবুক অফিস বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ২২৯ বার দেখা হয়েছে

চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মহামারী এই ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এতে মারা গেছে ৩ হাজার ৭০ জন ব্যক্তি যার বেশিরভাগই চীনে। কভিড-১৯ নামের এ ভাইরাসে চীনের বাইরে মারা গেছে ২৬৭ জন।

এদিকে, করোনা আতঙ্কে লন্ডনের পর সিঙ্গাপুরেও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্র বলছেন, গেলো মাসের শেষ সপ্তাহে ফেসবুকের সিঙ্গাপুর অফিসের বেশ কিছু কর্মী লন্ডনের অফিসে ভ্রমণ করেছিলেন। এর জের ধরে করোনা ঝুঁকি এড়াতে অফিস বন্ধ করা হয়েছে।
ফেসবুক অফিস বন্ধকালীন সময়ে জীবাণু মুক্ত করার জন্য পুরো অফিস পরিষ্কারকরণের কাজ করা হবে। আগামী ৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ফেসবুকের দুটি অফিসের কার্যক্রম। এই সময়ে আগামী ৯ তারিখ পর্যন্ত ঘরে বসে কাজ করার কথা জানিয়েছে লন্ডন ফেসবুক অফিস। আর চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত ঘরে বসে কাজ করার কথা জানিয়েছে সিঙ্গাপুর ফেসবুক অফিস।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ বলছে, লন্ডন এবং সিঙ্গাপুর ফেসবুকের দুইটি অফিস যেখানে প্রথম করোনা শনাক্ত রোগী পাওয়া গিয়েছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের সিয়াটলে করোনা আতঙ্কে সেখানকার ফেসবুকের অফিস বন্ধ করা হয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে করোনা ঝড় থেকে বাঁচতে কর্মীদের ঘরে বসে কাজ করার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026